গরিবের ইদ
আজ ইদ, সকালের বাতাসে মিষ্টির ঘ্রাণ সকল মুসলিম হাসে, জুড়ায় মোর প্রান। আসলেই কি ইদ খুশি নিয়ে বাড়িতে আসে? নাকি কারোর মনে দুঃখের স্রোত ভাসে। সারাবছর আনাহারে কেটেছে দিন মহাজনের বাড়িতে জমা আছে ঋণ। টাকা পয়সা নেই, অভাবের সংসার কতদিন যেন জামা কেনা হয়না আমার। কত কষ্টে জুটিয়েছি ক্ষীরের দুমুঠো চাল এ দেখে গিন্নী আবার করেছে মুখ লাল। কত বাড়ি কোরবানি আছে, কত লোকে খায় গোস্ত আমার কি সম্ভব কেনা, একটা মুরগি আস্ত। তবুও কাল ইদ, যেতে ঈদগাহে হবে মুখে হাসি রেখে, বলব আল্লাহ সুদিন আমার কবে।


No comments:
Give us your opinion about this content.