“চরম বিরক্তিকর লেগে উঠা ‘Preposition’ কে যদি একটা বৃত্ত দিয়ে ঘিরে ফেলা যায়, তাহলে কত্ত সহজ আর দারুণ হয়, তাই না!” একটা পরিপাটি ডায়াগ্রাম পুরো Preposition কে অনেক অনেক সহজ করে দিতে পারে।
ছবি হলো এমন একটা বস্তু, যা আমাদের মস্তিষ্কে খুব সহজেই জায়গা করে নেয়। আমাদের দৈনন্দিন জীবনের পড়াশোনা গুলো একঘেয়েমিতে পূর্ণ। কারণ আমাদের শেখার টেকনিকের অভাব। কিন্তু কেউ যদি একটু লক্ষ্য করে, তাহলে সে দেখবে যে, আমাদের বেশিরভাগ পড়াতেই চিত্র, ডায়াগ্রাম লুকিয়ে আছে। যা আমাদের পড়াশোনাকে আনন্দময় ও সাবলীল করে তুলতে পারে।
Basic Of Preposition:
ইংরেজিতে “Preposition” খুবই গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এটি পরিবর্তনশীল বাক্যে ব্যবহার করতে হয়। Preposition এর নিজস্ব কিছু নিয়ম-কানুন আছে। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে, এটি শেখা দুরূহ মনে হয়। কিন্তু এর ব্যবহার, কাজ এবং অর্থ বোঝা গেলে Preposition কারো শত্রু নয় বৈকি!
সবার আগে বলি Preposition-এর কাজটা কি। কোন অবস্থা, সময়, স্থান, গন্তব্য এগুলো Preposition ছাড়া সঠিকভাবে নির্দেশই করা সম্ভব না। কেউ কোনো কাজ কোন অবস্থায় করছে, কোথায় করছে, কতক্ষন ধরে করছে ইত্যাদিকে সম্পূর্ণ সঠিকভাবে প্রকাশ করে এই Parts of Speech এর শাখাটি। তাহলে বুঝতেই পারছো, এটা ছাড়া ইংরেজিতে বেশির ভাগ বাক্যই আমরা পূর্ণ করতে পারছি না ।
ডায়াগ্রাম ১:
Preposition-এর কিছু ভিত্তি আছে। এই ভিত্তির উপরই তার সব কাঠামো। আমরা যদি এর ভিত্তিকে চিনি, কাঠামোগুলো আপনা আপনিই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। একটা বৃত্তে বেশ কিছু Preposition কে বাক্সবন্দী করে ফেলা যায়। এটা দেখলেই বোঝা যায়, আসলেই Preposition অনেক কৌতূহল উদ্দীপক একটি টার্ম।
চিত্রঃ Preposition by Circle
ডায়াগ্রাম ১ এর ব্যাখ্যা:
যদি বৃত্তকে আমরা একটি বস্তু কল্পনা করি,তাহলে সেই বস্তুর ভেতরে বোঝালে In বসে। বৃত্তটি একটি সীমায় আবদ্ধ থাকলে সেখানে Inside বসে। যে কোনো ছোট জায়গায় At বসে। বৃত্তের উপরে কোনোকিছু হলে Above, Over বসে। বাইরে হলে Out of, Out বসে। লক্ষ্য করে দেখো চিত্রটি, একটা বৃত্তে আমরা বেশ কিছু সংখ্যক Preposition কে নিয়ে আসতে পেরেছি। চিত্রের দিকে একটু কষ্ট করে তাকালেই সব পানির মতো সহজ হয়ে যাচ্ছে, তাইনা?
হ্যা। এভাবে একটা বৃত্ত এঁকে আমরা অনেক গুলো Preposition কে একত্রে মনে রাখতে পারি।
ডায়াগ্রাম ২:
আগের চিত্রে আমরা বৃত্তের কারসাজি দেখলাম। এবার চলুন কিছু সরলরেখা এঁকে বেশ কিছু Preposition কে ছবিতে দেখে আসি।
চিত্রঃ সরলরেখা ও Preposition
ডায়াগ্রাম ২ এর ব্যাখা:
সামনের দিকে কোনো কিছু আগালে Forward বসে। উপর থেকে নিচে কোনো বস্তু পতিত হলে Downward আর Down বসে। নিচ থেকে কোনো বস্তু উপরে গেলে, সেক্ষেত্রে Up আর Upward বসে। সামনা সামনি কোনো ঘটনা আগালে সেখানে সেখানে Towards বসে। কোনো কিছু লাফিয়ে লাফিয়ে গেলে, পিং পং বলের মতো, সেখানে Onto বসে। Beyond হলো সীমানার বাহিরের কোনো বস্তু। কোনো কিছুর পাশে অবস্থান করা হলে ঐ বস্তুর সাপেক্ষে তাকে Beside দ্বারা প্রকাশ করা হয়। এভাবে খুব সহজে সরলরেখা এঁকে আমরা আমাদের নিত্য ব্যবহার্য Preposition মহাশয় কে মনে রাখতে পারি।
মজায় মজায় ইংরেজি শিখ!
তোমার স্বপ্নের পথে পা বাড়ানোর ক্ষেত্রে তোমার ইংরেজির জ্ঞান কার্যকরী ভূমিকা রাখতে পারে!
তাই আর দেরি না করে, আজই ঘুরে অাসো
ডায়াগ্রাম ৩:
এটা হলো শেষ ডায়াগ্রাম। টাইম বা সময়ের সাথে Preposition এর গভীর সম্পর্ক বিদ্যমান। সময়কে যেনো Preposition ছাড়া প্রকাশই করা যায় না। চলো এক চিত্রেই সময়ের সাথে Preposition এর যা যা সম্পর্ক রয়েছে তা দেখে আসি।
চিত্র: সময় ও Preposition
ডায়াগ্রাম ৩ এর ব্যাখা:
এখানে দেখা যাচ্ছে, সময় যেন Preposition এর সাথে এক সূত্রেই গাঁথা। সময়ের আগে কোনো কাজ হলে Before বসে, সময়ের পরে কোনো কাজ হলে After বসে। একটি কাজ From থেকে শুরু হয়ে To তে গিয়ে শেষ হয়। কোনো সময়কে বিভক্ত করা গেলে আর বিভক্ত না করা গেলে Since বসে। দুটো বস্তুর মাঝে তুলনা বোঝালে Between এবং দুইয়ের অধিক বস্তুর মাঝে তুলনা বোঝালে Among বসে।
The whole family of Preposition :
আমি তো ভাগ ভাগ করে সব গুলো Preposition কে দেখালাম। তুমি কি জানো,এরা পুরো একটি ফ্যামিলি? চলো ওদের পুরো ফ্যামিলিটা একসাথে দেখি।
চিত্র: The family of preposition
এই হলো Preposition এর পুরো পরিবার। এরা একটি আরেকটির উপর নির্ভরশীল। আবার এদের উপর পুরো বাক্যের অবস্থা নির্ভরশীল। তাই, একটি ছাড়া অপরটি পূর্ণতা পায় না।
আশা করি,উপরের এই ডায়াগ্রামগুলো সবাইকে অনেক বেশি আগ্রহী করে তুলবে।
আচ্ছা,কেউ কি আছো,যে এখনো Preposition এর এই আর্ট টা বুঝো নি?
Content credit







No comments:
Give us your opinion about this content.